লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আবার ইলেকশন কিসের?

author
Reporter

প্রকাশিত : Jun 19, 2023 ইং
ad728

শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আবার ইলেকশন কিসের? ইলেকশন যদি হয়, বুঝে নেবেন ইলেকশন কাহাকে বলে। প্রয়োজনে সাইকেল ভেঙেচুরে কচা নদীতে ফেলে দেওয়া হবে।


এই বক্তব্য পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের। কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর পক্ষে প্রচারের সভায় দেওয়া তার এমন বক্তব্যের পর নৌকার প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন দাখিল করেনি।



রোববার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS