লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে জামায়াত-শিবিরের প্রীতি ফুটবল ম্যাচ; জামায়াত ৪-১ ব্যবধানে জয়ী

author
Reporter

প্রকাশিত : Oct 9, 2026 ইং
ad728
 লালমাই প্রতিনিধি।। 

কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টায় পেরুল দক্ষিণ ইউনিয়নের শাকেরা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়।  খেলায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ ৪টি গোল করে এবং ছাত্রশিবির ১টি গোল করে। 

খেলায় উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা হাফেজ রাশেদুল ইসলাম, পেরুল দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পেরুল দক্ষিণ ইউনিয়ন সভাপতি মু. শান্তসহ এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

আয়োজকদের মতে, এলাকার তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শনার্থীদের আপ্যায়ন করানো হয়।  
 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab