লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

author
Reporter

প্রকাশিত : Oct 8, 2026 ইং
ad728
নিজস্ব প্রতিবেদক।।  

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশ ও ভূশ্চি রোডে তীব্র যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় এ অভিযান পরিচালিত হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার দায়ে বিভিন্ন যানবাহন (নিএনজি,অটো) সতর্ক করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, "কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে যত্রতত্র অটো-সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ কমাতে এবং এই যানজট নিরসনে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে এখন থেকে এই ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় লালমাই থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীগণ।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab