লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

নিজ নির্বাচনি এলাকার কাদেরকে দুই শকুন বললেন এমপি মোবাশ্বের?

author
Reporter

প্রকাশিত : Oct 25, 2026 ইং
এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া- ফাইল ছবি।
এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া- ফাইল ছবি।
ad728
নিজস্ব প্রতিবেদক।। 

নিজ নির্বাচনি আসন কুমিল্লা-১০ এর দুই উপজেলা লাঙ্গলকোট ও লালমাই উপজেলার দুই নেতাকে দুই শকুন বলে আখ্যায়িত করেছেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। তার মতে এই দুই শকুনের কালো থাবা তার স্বপ্ন পূরণে পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তিনিও থেমে যাওয়ার পাত্র নন। তিনি সাধ্যমতো তাদের শিকড় উৎপাটন করে যাচ্ছেন। যদিও সেই দুই শকুনের নাম উল্লেখ করেননি তিনি।

রবিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনি এ ধরনের মন্তব্য করেন।
এতে তিনি শকুনের প্রতিকৃতি হিসেবে বাংলা সিনেমার এক সময়ের খল অভিনেত্রী রিনা খানের অস্ত্র হাতে রুদ্রমূর্তি ধারণ করা ছবি যুক্ত করেন।

অনেকের ধারণা নিজ দলেরই দুই রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করেছেন তিনি।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লিখেন আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমার জনগণকে কথা দিয়েছিলাম কুমিল্লা ১০ আসনে উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করবো। সে স্বপ্ন নিয়ে বিগত ৮ মাস প্রাণপণ চেষ্টা করে সফলতার দ্বারপ্রান্তে। কিন্তু দুই উপজেলায় দুই শকুনের কালো থাবা আমার সে স্বপ্নের পাহাড় সমপরিমাণ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে আমিও থেমে যাওয়ার পাত্র নই। তাদের শিকড় উৎপাটনের চেষ্টা করে যাচ্ছি। আশার আলো এই যে সাধারণ নেতাকর্মী এবং জনগণ আমাকে অকুণ্ঠ সমর্থন যুগিয়ে যাচ্ছে। ভয়কে জয় করার ইতিহাস আমার পূর্ব থেকে আছে ইনশাআল্লাহ। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab