লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ১২ নভেম্বর সুজনের ২যুগ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

author
Reporter

প্রকাশিত : Nov 1, 2026 ইং
সভায় উপস্থিত নেতৃবৃন্দ।।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ।।
ad728
নিজস্ব প্রতিবেদক।।

 ১২ নভেম্বর সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ২যুগ পূর্তি উপলক্ষ্যে কুমিল্লা জেলা কমিটি ও মহানগর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩১ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা শহরের রাজগঞ্জে আজম খান মার্কেটের হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

এতে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ আলমগীর খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সভাপতি এড. শামীমা আক্তার জাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা হক, মহানগর কমিটির কোষাধ্যক্ষ সামসুন্নাহার, নির্বাহী সদস্য দিল আফরোজা রুমা, মহানগর কমিটির  নির্বাহী সদস্য, আলেয়া আক্তার, সদস্য  আয়শা সিদ্দিকা, জেলা কমিটির নির্বাহী সদস্য ফারহানা বিনতে ফরিদ,
লালমাই উপজেলা কমিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ। 

সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ আলমগীর খান বলেন, সুজনের ২যুগপূর্তি উপলক্ষ্যে সুজনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে, সকলের সহযোগিতা কামনা করছি।  


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab