লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

নিজ গ্রাম থেকে নির্বাচনী মতবিনিময় সভা শুরু মাসুদের

author
Reporter

প্রকাশিত : Oct 26, 2026 ইং
এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার একাংশ।
এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার একাংশ।
ad728
ডেস্ক রিপোর্ট।।  

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন মাকসুদুর রহমান মাসুদ। নির্বাচনী কার্যক্রম শুরুর আগে নিজ জন্মস্থান রহমতপুর- চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। 

এ সময় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গ্রামবাসীর পরামর্শ, সহযোগিতা ও সম্মতি কামনা করেন। জবাবে উপস্থিত গ্রামবাসী তাঁকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

শুক্রবার রাতে আয়োজিত এ মতবিনিময় সভায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় চেয়ারম্যান পদে প্রার্থিতা, এলাকার উন্নয়ন এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন, রহমতপুর চেঙ্গাহাটা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন রহমতপুরী, গ্রামের সরদার আলী হোসেন, মনা মিয়া, খোকন মিয়া, মো. স্বপন, মোশারফ হোসেন, রাসেল মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, বিল্লাল হোসেন, আবুল হাসেম, শাহ আলম, মাওলানা মোজাম্মেল হক ও মাওলানা মোস্তফা কামালসহ গ্রামের সর্বস্তরের মানুষ।

মতবিনিময় সভায় মাকসুদুর রহমান মাসুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তটা ঘর থেকেই হওয়া উচিত। তাই নিজের গ্রামের সব স্তরের মানুষের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা আমাকে মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবার আন্তরিক মতামত, দোয়া ও সম্মতিতে আমি অনুপ্রাণিত হয়েছি। তাঁদের ভালোবাসাই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, গ্রামবাসীর প্রত্যাশা, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আমার রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়নে ভূমিকা রাখা এবং সবার ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। ইনশাআল্লাহ, শিগগিরই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

নিজ গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের পরামর্শ ও সমর্থনকে গুরুত্ব দেওয়ার কথা জানান চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদুর রহমান মাসুদ। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab