লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে শিশু ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Oct 2, 2026 ইং
প্রধান শিক্ষক মোঃ একরামুল হক।
প্রধান শিক্ষক মোঃ একরামুল হক।
ad728
নিজস্ব প্রতিবেদক।।  

কুমিল্লার লালমাইয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং অপর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. একরামুল হক (৪১)। তিনি পোহনকুচা এলাকার আব্দুর রহমান ও মৃত জয়ধরের নেছার ছেলে। তিনি স্থানীয় বুনিয়াল ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে অসদাচরণ, শ্লীলতাহানি, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্তে নেয়। অভিযোগের প্রাথমিক তদন্তের পর একরামুল হককে গ্রেপ্তার করা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab