লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কনকশ্রী স্কুলে প্রায় ১ কোটি টাকা বরাদ্দে নতুন ভবন নির্মাণ; ছাদ ঢালাইয়ে ইইডি প্রকৌশলী

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2026 ইং
কনকশ্রী উচ্চ বিদ্যালয় - ফাইল ছবি।
কনকশ্রী উচ্চ বিদ্যালয় - ফাইল ছবি।
ad728
লালমাই প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান রয়েছে। এ প্রকল্পে মোট প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় তলায় তিনটি শ্রেণিকক্ষ থাকবে। এছাড়া ভবনে সিঁড়ি এবং নিচতলায় একটি ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটির নির্মাণকাজ ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যালয়-সংক্রান্ত কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে সেপ্টেম্বর ২০২৬ সালে নির্মাণকাজ শুরু হয়।

এদিকে, নির্মাণকাজ শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ‘ওয়াকওভার’ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে আলোকিত লালমাইয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

কার্যাদেশ অনুযায়ী, নির্মাণকাজ সম্পন্ন করার জন্য এক বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন এবং সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুইজন উপ-সহকারী প্রকৌশলী প্রকল্পটির দায়িত্বে রয়েছেন।

নির্মাণকাজের গুণগত মান, অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে কি না—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির আওতায় রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab