লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2026 ইং
কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হচ্ছে।
কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হচ্ছে।
ad728
নিজস্ব প্রতিবেদক।।  

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৭৯ কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের অভিযানে এসব সন্দিগ্ধ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং গ্যাং কালচার দমনে জেলার সর্বত্রই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের তদারকিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।

নগরীর মাদক স্পট, আড্ডার স্থানসহ নানা বিতর্কিত এলাকার যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে পুলিশ সুপারসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গতরাতের অভিযানে পুলিশ সুপার সরাসরি অংশগ্রহণ করেছেন। এতে গ্যাং কালচারে জড়িত সন্দেহে ৩৭৯ কিশোরকে আটক করা হয়েছে। 
আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab