নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভার নির্ধারিত আলোচ্যসূচির মধ্যে ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা, উপজেলার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতকরণ, কিশোর গ্যাং সচেতনতা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, খাল ও নদী খনন, মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা আয়োজন, ডেঙ্গু প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজারদর স্থিতিশীল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিবিধ বিষয়।
এছাড়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি মূল্যায়ন, সর্বশেষ বিধি, সার্কুলার ও পরিপত্র পর্যালোচনা, ইনোভেশন কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি সাব ইন্সপেক্টর মোঃ ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার প্রতিনিধি মোঃ ইসহাক মিয়া , উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বাগমারা) শাখার ডিজিএম মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদি , ভূশ্চি বাজার পল্লী বিদ্যুৎ কেন্দ্রের এজিএম মোঃ মফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব,উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ফজলুল করিম ফয়সাল, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রাবেয়া পারভীন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর সালেহ মোঃ কামাল হোসেন দুলাল, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক,বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সিএ মোঃ শাহিন হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।