লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ
শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে একাধিক উদ্যোগ

রাজসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির পরিচিতি ও অভিভাবক মতবিনিময় সভা

author
Reporter

প্রকাশিত : Sep 27, 2026 ইং
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
ad728
আলোকিত লালমাই ডেস্ক। 

কুমিল্লার লালমাই উপজেলার রাজসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিকায়ন ও সার্বিক উন্নয়ন বিষয়ে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উৎসবমুখর পরিবেশে দুই শতাধিক অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাহবুব আলম (বি.এ.), মাওলানা নাজমুল হক মজিব এবং ছাত্রনেতা আল আমিন অয়ন।

সভায় সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবং WITS International School, Cumilla-এর প্রতিষ্ঠাতা জনাব মো: মোজাম্মেল হক রাজসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক মনোরম ‘কিডস জোন’ স্থাপন, বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে আধুনিক আইসিটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে জনাব মো: মোজাম্মেল হক বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতার জন্য স্থানীয় এমপি জনাব মো: মোবাশ্বের আলমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি রাজসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইদ্রিস মাস্টার এবং মরহুম আমজাদ সাহেবের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও বিকাশে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab