নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা জুড়ে গত রাতে (২৩ সেপ্টেম্বর) তিন ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রায় ৬ শতাধিক কিশোরকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি।
এদিকে, লালমাই উপজেলায় সন্ধ্যাকালীন মাদকবিরোধী অভিযানে মোট ৩৮ জনকে আটক করেছে লালমাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৪ জন, হরিশ্চর স্কুল মাঠ থেকে ১৫ জন, বাগমারা স্কুল এলাকা থেকে ৫ জন এবং আটিটি বাজার এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজনকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয় যাচাই ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।