লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি ব্যবসায়ী আহসান উল্লাহ মোল্লা

author
Reporter

প্রকাশিত : Sep 23, 2026 ইং
মোঃ আহসান উল্লাহ মোল্লা - ফাইল ছবি।
মোঃ আহসান উল্লাহ মোল্লা - ফাইল ছবি।
ad728
চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আহসান উল্লাহ মোল্লা।

সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি মোঃ আহসান উল্লাহ ছাতিয়ানী গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়ীর মরহুম বাচ্চু মিয়া মোল্লা'র মেঝো ছেলে। তিনি রাজধানী ঢাকায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মোল্লা হজ্জ ট্রাভেলস্’-এর স্বত্বাধিকারী।

শিক্ষাজীবনের শুরু থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন আহসান উল্লাহ মোল্লা। বর্তমানেও তিনি একাধিক সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

স্নাতক (গ্র্যাজুয়েশন) পড়ার সময় থেকেই তিনি ঢাকায় ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আহসান উল্লাহ মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সামগ্রিক মান আরও উন্নত হবে।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab