লালমাই প্রতিনিধি।।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) লালমাই উপজেলা শাখার মাসিক নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লালমাই উপজেলার স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা (IBWF) সভাপতি কামাল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি নাজমুল হাসান।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মু. ইসরাইল মজুমদার।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমাজের কল্যাণ ও মানবিক কার্যক্রমে ভূমিকা রাখতে হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত বৈঠক ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে IBWF লালমাই উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।