লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2026 ইং
ad728
বাগমারা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা হাজীবাড়ি এলাকায় পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু চেঙ্গাহাটা হাজীবাড়ির হোমিও চিকিৎসক আব্দুল গফুর সাহেবের নাতি বলে জানা গেছে। পরিবারের একমাত্র নাতিকে হারিয়ে স্বজনরা শোকে মর্মাহত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তেই বাড়ির পাশের পুকুরে পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab