লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

সন্ত্রাস দমন আইনে লোটাস কামাল ও নাফিসা কামালসহ ৩৫জনের নামে মামলা, গ্রেফতার ৫

author
Reporter

প্রকাশিত : Sep 19, 2026 ইং
লোটাস কামাল ও নাফিসা কামাল - ফাইল ছবি। লোটাস কামাল ও নাফিসা কামাল - ফাইল ছবি।
ad728
নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার লালমাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ ও নিষিদ্ধ ঘোষিত অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আ.হ.ম. মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, এবং তার মেয়ে নাফিসা কামালকে যথাক্রমে ৩৪ ও ৩৫ নম্বর আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় লালমাই থানাধীন বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিল ও সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানার, লাঠি ও ইটের টুকরা উদ্ধারের কথা মামলার নথিতে উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে ৩৪ নম্বর আসামি আ.হ.ম. মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং ৩৫ নম্বর আসামি নাফিসা কামাল-এর বিরুদ্ধে মিছিল আয়োজনের জন্য নির্দেশনা ও অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।

মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি হলেন—মো. রাকিব (২০), পিতা মো. জাহাঙ্গীর আলম; মো. তোফায়েল আহমেদ (২৬), পিতা মো. জিনু মিয়া; বিল্লাল হোসেন (৪৩), পিতা মৃত আইয়ুব আলী; মো. আজগর আলী (৫৮), পিতা ছানা উল্লাহ এবং আবুল হোসেন (৩২), পিতা মৃত আব্দুল মান্নান মেম্বার।

এজাহারে ঘটনাটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

এদিকে মামলায় এখনো পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে লালমাই থানার ওসি মিজানুর রহমান।

এছাড়াও তিনি বলেন, অভিযান চলমান রয়েছে সর্বশেষ গ্রেফতারের বিষয়ে আপনাদের পরে নিশ্চিত করতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab