মো. সালামত উল্লাহ।।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন জয়নগর গ্রামের বাসিন্দা মো. ইমরান হোসেন প্রায় দেড় বছর আগে সড়ক দুর্ঘটনায় দুই পা ভেঙে শয্যাশায়ী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ দেড় বছর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চালিয়ে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব।
সম্প্রতি তার আঘাতপ্রাপ্ত দুই পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়ে অনবরত পুঁজ ঝরছে।
স্বামী পরিত্যক্তা অসহায় মা সাজেদা আকতার ছেলেকে নিয়ে লালমাই উপজেলার ডা. রবিউল আলমের শরণাপন্ন হলে তিনি দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু হতদরিদ্র পরিবারটির পক্ষে এই ব্যয়বহুল অপারেশন করানো অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে পোশাক কারখানায় সামান্য বেতনের চাকরি করে জীবনযাপন করছেন মা সাজেদা আকতার। ছেলেকে বাঁচাতে তিনি এখন সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আকুতি জানিয়েছেন।
ডা. রবিউল আলম জানান, রোগীর ইনফেকশন ভয়াবহ রূপ নিয়েছে, দ্রুত অপারেশন প্রয়োজন। অসহায় পরিবারটির চিকিৎসায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সহযোগিতা পাঠানোর জন্য:
* বিকাশ-০১৮৭৬-৩৬১০৬১ (সাজেদা আকতার)।
স্থানীয়রা মনে করেন, মানবিক স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকবৃন্দ, অসহায় এই তরুণের জীবন বাঁচাতে সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি স্বাভাবিক জীবন।