লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৯

author
Reporter

প্রকাশিত : Sep 13, 2026 ইং
প্রতিকী ছবি। প্রতিকী ছবি।
ad728
আলোকিত লালমাই ডেস্ক।।  

কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

অপরদিকে, মাদক কারবারির অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং লালমাই থানা পুলিশের যৌথ উদ্যোগে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে আটক সাত মাদকসেবী হলেন— ছোট শরীফপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে আরাফাত হোসেন, উৎসবপদুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে মামুন মিয়া, জামমুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন, পাইকপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মোহাম্মদ মোর্শেদ, একই গ্রামের হোসেনের ছেলে আশিকুর রহমান, উত্তরড্ডা গ্রামের মোসলেমুর রহমানের ছেলে আমির হোসেন এবং শাকপুর গ্রামের মৃত বিল্লাল ব্যপারীর ছেলে সুমন ব্যপারী।

এদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন— পেরুল গ্রামের সফিক মিয়ার ছেলে বাবুল এবং মৃত ছমিল উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম।

পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab