স্টাফ রিপোর্টার।।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) লালমাই উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৯-ই সেপ্টেম্বর বুধবার সহস্রাধিক জনতার সমাগমে বিকাল ৩.০০ টা থেকে বাগমারা বালুর মাঠে অনুষ্ঠিত হয় এ সীরাত মাহফিল।
লালমাই উপজেলা IBWF এর সভাপতি কামাল হোসাইনের সভাপতিত্বে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামি স্কলার ও তরুণ দা'ঈ মুফতি আলী হাসান ওসামা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি স্কলার মুহাদ্দিস আবু নসর আশরাফী।
মাহফিলে বক্তারা রাসূল(সা.) এর জন্মকে মানব ইতিহাসের সবচেয়ে আনন্দদায়ক ঘটনা উল্লেখ করে, রাসূলের আদর্শের আলোকে নিজেদের সমগ্র জীবন গঠনের আহবান জানান। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রে রাসূলের আদর্শ বাস্তবায়নের কাজে সকলকে নিয়োজিত থেকে কাজ করার আহবান জানানো হয় মাহফিল থেকে।
পরে সংক্ষিপ্ত দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।