লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা-১০ আসনে প্রার্থী হিসেবে আলোচনায় লালমাই'র সন্তান হাছান আহমেদ

author
Reporter

প্রকাশিত : Jan 26, 2026 ইং
হাছান আহমেদ........... ফাইল ছবি হাছান আহমেদ........... ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক।।  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেস দলের সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালমাই উপজেলার সন্তান হাছান আহমেদ। শিক্ষিত, তরুণ ও প্রযুক্তিনির্ভর নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। 

হাছান আহমেদের জন্ম কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী দক্ষিণপাড়া গ্রামে। তিনি একটি ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. হারুন অর রশিদ ছিলেন লালমাই উপজেলার একজন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ। তাঁর মাতা একজন আদর্শ গৃহিণী হিসেবে পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষাজীবনে তিনি কনকশ্রী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন (কুমিল্লা বোর্ড)। পরে ঢাকা সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে হাছান আহমেদ তরুণ উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং খাতে দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হিসেবেও কর্মরত রয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কংগ্রেস দলের সমর্থিত এই প্রার্থী কুমিল্লা-১০ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS