নিজস্ব প্রতিবেদক।।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লালমাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (১৮ জানুয়ারি) লালমাই উপজেলার দ্যুতিয়াপুর এলাকায় প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণের দায়ে বিএনপি দলীয় এক কর্মীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।