লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

উত্তরায় বহুতল ভবনে আগুন, প্রাণ গেল ৩ জনের

author
Reporter

প্রকাশিত : Jan 16, 2026 ইং
ad728
আলোকিত লালমাই অনলাইন।।  

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS