লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ২০২৫ সালে

author
Reporter

প্রকাশিত : Jan 1, 2026 ইং
ad728
অর্থনৈতিক রিপোর্টার।। 

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। পুরো বছরে দেশে এসেছে মোট প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথ বেছে নিয়েছেন। এর ফলে গত বছর নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৩৪ শতাংশ বেশি। ২০২৪ সালের পুরো বছর দেশে প্রবাসী আয় এসেছিল ২৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

২০২৫ সালের ডিসেম্বরে এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা এক মাসের রেমিট্যান্স হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত বছরের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। গত ডিসেম্বর মাসের রেমিট্যান্স প্রবৃদ্ধি আগের বছরের একই মাসের তুলনায় ২২ দশমিক ৩০ শতাংশ বেশি। ২০২৪ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS