লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের

author
Reporter

প্রকাশিত : Dec 20, 2025 ইং
শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ছবি : সংগৃহীত শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ছবি : সংগৃহীত
ad728
আলোকিত লালমাই ডেস্ক।।  

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো এই প্রশ্ন তুলেছেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আবু বকর সিদ্দিক বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি।

তিনি বলেন, “আমার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন করতে হচ্ছে।” 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS