লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

হাদি হাদি স্লোগানে মুখরিত মানিক মিয়া এভিনিউ

author
Reporter

প্রকাশিত : Dec 20, 2025 ইং
ad728
আলোকিত লালমাই অনলাইন।৷ 

হাদির জানাজায় অংশ নিতে জনস্রোত এখন রাজধানীর মানিক মিয়া এভিনিউর দিকে আসছে। তাদের মুখে হাদিকে নিয়ে এবং হাদির নানা স্লোগান শোনা যাচ্ছে।

হাদির জানাজাস্থলের দিকে এগুনো এসব মানুষের মুখে 'তুমি কে আমি কে, হাদি হাদি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'হাদির খুনিদের ঠাই, এই বাংলায় হবে না', 'একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর'...।

নারায়ে তাকবির, আল্লাহু আকবার, আল কোরানের আলো, সংসদে জ্বালো- এমন স্লোগানও দিচ্ছেন অনেকে।

দুপুর দুইটায় জানাজায় অংশ নিতে সকাল থেকে দলে মানুষ আসছেন মানিক মিয়া এভিনিউতে। ঢাকার মানুষের পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ আসছেন।

প্রতিটি গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তারা জানাজাস্থলে পৃরবেশ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে চেক করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।

অনেকে কালো ব্যাচ কিনছেন হাদির মৃত্যুতে শোক জানাতে, অনেকে কিনছেন জাতীয় পতাকা হাদির দেশপ্রেমে একাত্মতা প্রকাশ করতে।

ছোট ছোট বাচ্চারা এসেছেন বাবার সঙ্গে, এসেছেন নারীরাও। তরুণদের পাশাপাশি বয়ষ্ক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS