লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি

author
Reporter

প্রকাশিত : Dec 20, 2025 ইং
ad728
আলোকিত লালমাই অনলাইন।।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরও রয়েছে এই মসজিদের পাশে। প্রাথমিকভাবে যে স্থানটি নির্বাচন করা হয়েছে তার একটি ছবি এসে পৌঁছেছে আমার দেশের হাতে।

জাতীয় কবি নজরুলের মাজারের পাশেই রয়েছে এ স্থানটি। সরকার ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কবর স্থানটি পরিদর্শন করে জায়গাটি ঠিক করেছেন। নির্ধারিত এ জায়গাতেই তাকে দাফন করা হবে।

আজ শনিবার দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর শহীদ হাদি জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ হাদির লাশ বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রয়েছে।

পরিবারের অনুরোধের ভিত্তিতে শহীদ হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS