লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

বিএনপির সমাবেশের সময় সরকার কি রাস্তা বন্ধ করবে? জানতে চেয়েছেন পিটার হাস

author
Reporter

প্রকাশিত : Oct 22, 2023 ইং
ad728

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না তা জানতে চেয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রবিবার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ বিষয়ে জানতে চেয়েছেন। বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।


আর পিটার হাস বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দুর্গাপূজার সব কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি।


একই সঙ্গে পূজার পরে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন হবে বলে আশা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিটার হাস বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি রাজধানীতে অনেক লোক জড়ো করবে। এ সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না? এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণভাবে কোনো রাজনৈতিক দল সমাবেশ শেষ করলে তাদেরকে কোনো কিছু বলার নেই। তবে এটাও মনে রাখতে হবে ঢাকা যানজটের শহর।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS