সংবাদ বিজ্ঞপ্তি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লাঙ্গলকোট-লালমাই) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড. শাহজাহান, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি মু. হাসান আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী অফিস সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার কামাল মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আমীর মাও জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌর আমীর হারুন-উর-রশিদ, লালমাই উপজেলা সাবেক আমীর এইচ এম নুরুল্লাহ্, সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদুল্লাহ্ মিয়াজী, রাইকোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জামাল আহমেদ, এড আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইয়াছিন আরাফাত বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াই ও সংগ্রামের মধ্যে ছিলাম তার নতুন যাত্রা আজকে আবার শুরু হয়েছে। ইনশাআল্লাহ জনগণের ভোটাধিকার নিশ্চিত করে মানুষের অধিকার আদায়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে আমরা সেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবো। দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কুমিল্লা-১০ আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।