বিএনপির ফ্যাসিবাদ বিরুধী আন্দোলনের জনসমাবেশ থেকে বাসায় ফেরার পথে রাজধানী ঢাকার ভাটারা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হোন কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর ইউনিয়নের খোশঘর গ্রামের মানিক মিয়ার ছেলে মো.রফিকুল ইসলাম পিন্টু।
সে মুরাদনগরের পূর্ব ধৈইর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
জানাযায়, ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১ দফা দাবিতে জনসমাবেশ করে বিএনপি। এতে অংশ নেন সারাদেশের দলীয় নেতাকর্মীরা। তারই প্রেক্ষিতে সাবেক ৫বারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে মুরাদনগর থেকে কয়েক হাজার নেতাকর্মী সে জনসমাবেশে অংশ নেন।
সে জনসমাবেশ থেকে ফিরছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম পিন্টু। পথিমধ্যে ভাটারা থানার পুলিশ তাকে আটক করে তার ব্যাক্তিগত মুঠোফোন চেক করে। খালেদা জিয়া, তারেক রহমান ও কায়কোবাদসহ বিএনপির নানান কর্মসূচির ছবি ও ভিডিও থাকায় তাকে গ্রেফতার করে এবং আজ ২০২২ সালের পুরনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এমনটাই অভিযোগ করেছেন কুমিল্লার মুরাদনগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ভূইয়া।
স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম পিন্টুকে গ্রেফতারে নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন,গনতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার ই প্রমান করে সরকার গনতন্ত্র পছন্দ করে না। অগণতান্ত্রিক সরকারের গ্রেফতার অভিযান বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।