প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি মিজান, বিদ্যোৎসাহী নাজমুল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির ২০২৬–২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর ও কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মিজানুর রহমান।
নতুন কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, লালমাই ডায়াবেটিক সমিতির সভাপতি এবং কুমিল্লা রূপসী বাংলা কলেজের প্রভাষক মো. নাজমুল হাসান।
গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন।
অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির, মাওলানা কবির মোল্লা, ফরিদ উদ্দীন, ছাদেক হোসেন, আবু তাহের ও সংরক্ষিত মহিলা সদস্য রেখা আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মাওলানা আরিফুর রহমান, মাওলানা বজলুর রহমান, মাওলানা আবদুল হাকিম ও কুরসি আসমানী।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. মিজানুর রহমান বলেন, ধর্মীয়, নৈতিক ও বাস্তবমুখী শিক্ষার প্রসারে মাদ্রাসায় সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নই তার প্রধান লক্ষ্য। এ কাজে তিনি কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম