প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা

আলোকিত লালমাই অনলাইন।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এ বিষয়ে জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, আগামীকাল বুধবার সংসদ ভবনে বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম