প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

আলোকিত লালমাই ডেস্ক।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
২৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে সংগঠনটির ২০২৬ মেয়াদে নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম