প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশি শিক্ষাবিদ ও লালমাই ক্লাবের প্রেসিডেন্ট ড. আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক।।
ইরাকের শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মাননা পাওয়ার পর এবার শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিশেষ অ্যাওয়ার্ড গ্রহণের কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশি শিক্ষাবিদ, লালমাই উপজেলার কৃতি সন্তান এবং লালমাই ক্লাবের প্রেসিডেন্ট ড. আশিকুর রহমান।
৩ ডিসেম্বর বুধবার শ্রীলঙ্কায় আয়োজিত একটি সরকারি কনফারেন্সে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা মি. নালাকা কালুওয়েওয়ার হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া শিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা এই সম্মাননাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
সম্মাননা পাওয়ার পর ড. আশিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, “আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। দেশ ও দেশের মানুষের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনতে পারি—আপনাদের দোয়া সবসময় কামনা করছি।”
তার এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রকে বৈশ্বিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম