প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
নাঙ্গলকোটে কবি এস এম আবুল বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট কালেমের গ্রামের বাড়িতে ৩১ অক্টোবর (শুক্রবার) কবি এস এম আবুল বাশারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
লেখকদের সংগঠন নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের ও কবি'র তৃতীয় পুত্র মো: নাছির উদ্দীনের আয়োজনে প্রথমে কালেম জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ এবং কবি'র কবর জেয়ারত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক মো: তাজুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফারুক শাহরিয়ার, কবি ও শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, কবি ও শিক্ষক তোহা হাছান ভূইয়া স্বাধীন, মো: শাখাওয়াত হোসেন, কবি অশ্রু শাহ আলম, বাপ্পি মজুমদার ইউনুস, এ আর মুন্না, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ।
কবি এস এম আবুল বাশারের জন্ম ৭ মার্চ ১৯৩৫ ইং, মৃত্যু ২ রা নভেম্বর ২০২৩ ইং। প্রকাশিত গ্রন্থ ২ টি, সাফল্যের সিঁড়ি ( উপন্যাস) ২০০২ সালে, কবিতায় বিশ্ব দেখি (কাব্যগ্রন্থ) ২০১৮ সালে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম