
মোতালেব হোসেন।।
মিম এন্টারপ্রাইজ ( কোকাকলা)-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় সকল রেটেলার ভাইদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ( দেবাশীষ চৌধুরী) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বত্বাধিকারী নূর মোহাম্মদ , দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার সম্পাদক, জসিম উদ্দিন চাষী ও জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মীর শাহআলম। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃমাহফুজুর রহমান, TCI কুমিল্লা টিভি ক্যামেরা জানা লিস্ট অ্যাসোসিয়েশন এ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন,আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহায়েবুল ইসলাম সোহাগ, বারপাড়া কোকোকোলা অফিসের ম্যানেজার আবুল খায়ের রিপন ও মোঃ রবিউল আলমসহ অফিসের সকল স্টাফ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের জন্য দোয়া করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও চকবাজার ফাঁড়ি ইনচার্জের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত হন। কুমিল্লা ট্রাফিক বিভাগের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকাকোলার এরিয়া ম্যানেজার মোঃ সাফি বিল্লাহ ও এসো আলমগীর জেএসো শাহাজান এবং সমাজ সেবক শাহাজান প্রমুখ।