প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
লালমাইয়ে টাকার বিনিময়ে বয়স বাড়িয়ে নতুন জন্মসনদ দেওয়ার অভিযোগ!

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিনিময়ে জন্ম সনদে বয়স বাড়ানোর অভিযোগ ঊঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন এবং ইউনিয়ন সচিব আর্থিক লেনদেনের বিনিময়ে ১৪ বছরের মেয়েকে ১৮ বছর দেখিয়ে নতুন জন্মসনদ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি বর্তমানে একটি মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী। তার এনআইডি কার্ড করার জন্য টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন এই জন্মসনদের বয়স সংশোধন ফরমে সই করেছেন।
জানতে চাইলে ইউনিয়ন সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান আমাকে সই করে দেওয়াতে আমি করে দিয়েছি। লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আক্তার হোসেন বলেন, এই নামে এনআইডি'র আবেদন আমার কাছে আসছে কিনা তা আমি বলতে পারছি না। তা দেখে জানাবো। যদি এসেও থাকে তাহলে আমি এর কাজ বন্ধ রাখবো।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট অধিদফতরের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম