বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চলমান আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ৪ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার টনকী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডা.মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জান্টু খান, পূর্বদৈড় পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক - মো.মোস্তফা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মো.রমজান আলী
ফ্যাসিবাদ ও গনতন্ত্রের শত্রু আওয়ামী লীগ সরকার বিএনপির আন্দোলনকে নাসাৎ করতে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে নিরীহ বিএনপি কর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক।
আটক বিএনপি নেতা কর্মীদের মুক্তি দাবি করে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন,আমার মুরাদনগরের শান্তিপ্রিয় মানুষকে সরকারের আজ্ঞাবহ প্রশাসন দিনরাত হয়রানি করছে,গভীর রাতে তাদের বাড়ি গিয়ে গ্রেফতার করে জনমনে আতন্ক সৃষ্টি করছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি ও বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি।