লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় 'হামুন'

author
Reporter

প্রকাশিত : Oct 23, 2023 ইং
ad728

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার নাগাদ এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর আরও ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


সোমবার থেকে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে মুখ ঘুরাতে পারে।


তবে ‘হামুন’ খুব বেশি শক্তিশালী হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের খুলনা-বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়টি ক্রমে উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে এগোবে। তখন এটির বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আছে।’


তিনি বলেন, সব নির্দেশক বলছে এটি সাধারণ একটি ঘূর্ণিঝড় হতে পারে। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূল অতিক্রম করতে পারে।



সতর্ক সংকেত ৫, ৬ ও ৭-এর মধ্যে থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। মহা বিপদসংকেত জারির কোনো আশঙ্কা আমরা এখনো দেখছি না।


আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এখন আরব সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে। সেটি দুর্বল হলে বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটি সবল হবে। তবে বঙ্গোপসাগরেরটি খুবই সাধারণ (মার্জিনাল) একটি ঘূর্ণিঝড় হতে পারে।’


তিনি বলেন, ‘এটি এখন খুবই ধীরগতিতে এগোচ্ছে। তবে হঠাৎ এগোনোর গতি বেড়ে যেতে পারে। অনেক সময় বসে থাকে, আবার ৬-৭ কিলোমিটার বেড়ে এগোয় আবার কখনো ১৫-২০ কিলোমিটার বেড়েও এগোয়। মূলত পারিপার্শ্বিক অবস্থানের ওপর নির্ভর করে কী গতিতে সে এগোবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS