লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

না ফেরার দেশে দেবিদ্বারের কিংবদন্তী সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সি

author
Reporter

প্রকাশিত : Oct 21, 2023 ইং
ad728
রায়হান চৌধুরী:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা, সাবেক অর্থ উপ-মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের কৃতি সন্তান এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী চলে গেলেন না ফেরার দেশে।




কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল(এমপি)র পিতা তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। 


শনিবার (২১ অক্টোবর) ভোর সকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। একই সময় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের নৌ-পরিবহন ও আইডব্লিউটি মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং অর্থ উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।


তার প্রথম জানাযা নামাজ দেবীদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২ টায়,পরে ২য় জানাযা বাদ যোহর রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা সংসদ ভবন বাদ আসর, চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোড, পরে বাদ মাগরিব শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানা যায়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS