বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে মন্দিরে হামলা হয়। তারা বিনা ভোটে নির্বাচিত হয়, ভোটের জন্য তাদের কারও কাছে যেতে হয় না। তাই ভুল লোক নির্বাচিত হয়। তাদের কোনো জবাবদিহি নেই। মন্দিরে হামলা করে তারা (আওয়ামী লীগ), আর মামলা হয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহতদের দেখতে এসে নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রমে আজ শনিবার দুপুর ১২টায় এসব কথা বলেন তিনি।
প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন
দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম,জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জামাল খন্দকারসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।