লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এ কে এম আলকাসুৱ রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

author
Reporter

প্রকাশিত : Jun 14, 2023 ইং
ad728

কুমিল্লায়  ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ,বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম  আলকাসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়‌েছে।


বুধবার  সকালে কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের নেতৃত্বে  শিক্ষকবৃন্দ মরহুমের গ্রামের বাড়িতে  গিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন। এরপর  কলেজ মিলনায়তনে কোরআনখানি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার  ফটিক ও সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ সাবেক অধ্যাপকবৃন্দ।



আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো.কামরুর রশীদ। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. আমিন আহমেদ মিয়াজী ও মরহুমের কন্যা ডা. মৌসুমী রহমান লুসিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ,কর্মচারী ও শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS