লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণ,গ্রেফতার তিন

author
Reporter

প্রকাশিত : Apr 27, 2023 ইং
ad728

আবু সুফিয়ান রাসেল।। 

কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 


এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন,বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে একজন তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু'জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়।  গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে মেয়ে আসে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়। শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে।


ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গণধর্ষণ করে। সে রাতে ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীরা হলো রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)।  তারা জানিয়েছে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন আছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী। এ মামলার তদন্ত চলমান। আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এ জাকিরের নামে তিনটি মামলা আছে। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS